
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া গ্রামের অষ্ট্রীয়া প্রবাসী শেখ শামছুর রহমানকে পাওনা টাকা অথবা জমি চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে তারই আপন ভাতিজা রুবেল শেখ (৪২) এর বিরুদ্ধে। এ ঘটনায় শেখ শামছুর রহমান নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, শেখ শামছুর রহমান অষ্ট্রীয়ায় থাকেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়ীতে আসেন। তার আপন ভাই মৃত ওলিয়ার রহমানের ছেলে অভিযুক্ত রুবেল শেখ তার অবর্তমানে মাসিক বেতনে কেয়ার টেকার হিসাবে দায়িত্ব পালন করত। প্রবাসে থাকাকালীন ২০২৪ সালের ০২ এপ্রিল যোগানীয়া বাজারে দোকান করার জন্য ধার স্বরূপ ২ লাখ টাকা গ্রহণ করেন রুবেল শেখ। অতঃপর বাড়ীতে আসলে টাকা ফেরত অথবা ওই মূল্যের সমপরিমাণ জমি শামছুর রহমানকে রেজিস্ট্রী করে দিবেন মর্মে সাদা কাগজে একটি চুক্তি পত্র নিজ হাতে লিখে হটসএপে পাঠিয়ে দেন। পরবর্তীতে শামছুর রহমান বাড়ীতে আসলে টাকা অথবা জমি না দেওয়ায় স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। পুনরায় প্রবাস থেকে আসার পর চলতি বছরের ৩০ জুন টাকা অথবা জমি রেজিষ্ট্রী করে দিতে বললে তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলায় ফাসাবে বলে হুমকি দেয় রুবেল। তাই নিরুপায় হয়ে আইনগত প্রতিকার চেয়ে নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল শেখ বলেন, প্রবাস থেকে আসলে তিনি শামছুর রহমানকে কয়েক কিস্তিতে পাওনা টাকাটা পরিশোধ করে দিয়েছেন। তবে তার অনুকুলে কোন প্রমান তিনি দেখাতে পারেননি।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply