1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ৫৫ লিটার ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ৩ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

নাচোলে পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ৫৫ লিটার ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ৫৫ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে নাচোল থানাধীন নাচোল ইউনিয়নের ঘিয়ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঘিয়ন গ্রামের শ্রী নকুল ভগতের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরির উপকরণ হিসেবে ৫৫ লিটার ওয়াশ উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। নাচোল থানার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি