1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের সহায়তায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন উপকারভোগীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমির মো. ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, “উন্নয়নের প্রকৃত সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি, যাতে আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ দারিদ্র্য ও অসহায়ত্বের কারণে পিছিয়ে না পড়েন। সমাজের সামর্থ্যবান ও যোগ্য ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ ধরনের সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি