1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জোরারগঞ্জে পুলিশের অভিযানে ১৯টি ভারতীয় গরু ও ২টি পিকআপ উদ্ধার, চোরাচালান চক্রের ৪ সদস্য গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জোরারগঞ্জে পুলিশের অভিযানে ১৯টি ভারতীয় গরু ও ২টি পিকআপ উদ্ধার, চোরাচালান চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

 

মোঃ জহির খান বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ফারূক উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগানের সামনে পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।

চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুটি পিকআপ গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেগুলো থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ি দুটিতে থাকা ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গরুগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১৯টি ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া গরু পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

জোরারগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় গরু, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি