1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত - Stbanglatv.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় নাচোল আদিবাসী একাডেমির আয়োজনে এবং ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা ও তীর-ধনুকসহ আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে একাডেমির সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ কে জিলানীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৮৫৫ সালে তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহে সিধু ও কানহুসহ চারজন বীর সংগ্রামী আত্মত্যাগ করেন। তাঁদের এই আত্মত্যাগ ভারতবর্ষের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রেরণা হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। শহীদ সিধু-কানহুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর এ দিবস পালিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার সুলতানা রাজিয়া এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ।অনুষ্ঠানে উপজেলার আদিবাসী সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি