1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে “আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) জনাব এ. জে. এম সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা,রাজস্ব মুন্সিখানা, রেকর্ডরুম ও ই-সেবা কেন্দ্র) অরুপ কুমার দাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ও ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। প্রশিক্ষণে আধুনিক উপায়ে ভূমি ব্যবস্থাপনা সহজ করার উপায় এবং ভূমি রাজস্ব আদায় বৃদ্ধির নানাবিধ কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের ভূমি প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে কার্যকর কৌশল, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম সহজিকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও সহজলভ্য করা সম্ভব। একই সঙ্গে ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং রাজস্ব বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি