1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ Time View

 

স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল

 

চন্দনাইশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দিনব্যাপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

 

এবারের প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং এই ৪টি প্রধান বিভাগে ২১ ইভেন্টে

উপজেলার বিভিন্ন খুদে শিক্ষার্থীরা অংশ নেয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এ সময়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেবল পড়ালেখা নয়, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

 

দিনব্যাপি চলা এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও পদক বিতরণ করেন

 

 

ছবির ক্যাপশনঃ চন্দনাইশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখছেন ইউএনও মো. আবদুর রহমান সহ অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি