
( নাসিরনগর, প্রতিনিধি ) মোঃ সোবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম।
তার সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করতে গিয়ে কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। তবে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অবিচল থেকেছেন।
তাকিউল ইসলাম বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার একটি প্ল্যাটফর্ম। দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি বুড়িশ্বর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে বুড়িশ্বর ইউনিয়নকে উপজেলার মধ্যে সম্প্রীতির সেরা ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও মানবিক ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয়দের মতে, তাকিউল ইসলাম একজন শিক্ষিত, মার্জিত ও ভদ্র ব্যক্তিত্বের অধিকারী। তিনি একটি শিক্ষিত ও রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে এসেছেন। ছাত্রজীবন থেকে নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে তরুণ সমাজের কাছে তিনি পরিচিত মুখ।
স্থানীয়দের ধারণা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং এলাকার উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা তাকে চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হলে এলাকায় ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে।
© All rights reserved © 2023
Leave a Reply