1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত ধর্ষক সেলিম শেখ (২৭) নামের এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শনিবার (৬ জুন) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামে নানা বাড়িতে বসবাসরত বাক-প্রতিবন্ধী ওই কিশোরীকে শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইকে তুলে নিয়ে যায় অভিযুক্ত সেলিম শেখ। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে জানান ওই প্রতিবন্ধীর মা। সন্ধ্যার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় ওই কিশোরীকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ইজিবাইক চালক সেলিম শেখ।

 

পরবর্তীতে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার বিষয়টি তাদের জানায়। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা লোহাগড়া থানায় সেলিম শেখকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

 

গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।

লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা গ্রহণের পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি