1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় বাক প্রতিবন্ধী কিশোরী নির্যাতনের মামলায় ইজিবাইক চালক গ্রেপ্তার - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

লোহাগড়ায় বাক প্রতিবন্ধী কিশোরী নির্যাতনের মামলায় ইজিবাইক চালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি , লোহাগড়া, নড়াইল

নড়াইলের লোহাগড়া থানায় বাক প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় থানার প্রতি আস্থা বেড়েছে এলাকাবাসীর।

 

থানা সূত্রে জানা গেছে, ভিকটিম আমেনা ১৬ লোহাগড়া থানার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকেন। মেয়েটি বাক প্রতিবন্ধী। তার মা আদরী বেগম বাদী হয়ে ০৬ জুন ২০২৬ তারিখে লোহাগড়া থানায় মামলা নং- ০৮ দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২৭ বছর বয়সী সেলিম শেখ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় অপরাধ করেছেন।

 

লোহাগড়া থানা পুলিশ জানায়, মামলা রুজুর পর একইদিনের মধ্যে অভিযান চালিয়ে ০৬/০৬/২০২৬ তারিখে আসামি সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

 

লোহাগড়া থানার পরিদর্শক ওসি তদন্ত অজিত কুমার রায় মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মামলা রেকর্ডের পর দ্রুত তদন্ত শুরু করেছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে এলাকার সাধারণ মানুষ বলেন, “লোহাগড়া থানার প্রতি আমাদের আস্থা আছে। আমরা লোহাগড়া থানার পরিদর্শক তদন্ত অজিত কুমার রায়কে স্বাগত জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি