1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, আহত অন্তত ১০ - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলার অভিযোগ, আহত অন্তত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ফল উৎসবে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সন্ধ্যায়ও মঞ্চ ও প্যান্ডেলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে রয়েছেন এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত।

স্থানীয় সূত্র জানায়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে ফল উৎসবের আয়োজন করা হয়েছিল। শুক্রবার রাতে একদল মোটরসাইকেল আরোহী দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চ ও প্যান্ডেলে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে প্রশাসনের সহায়তায় পুনরায় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয় দলটির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে আবারও ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর ও প্যান্ডেল খুলে ফেলার পাশাপাশি কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় ক্ষুব্ধ এনসিপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দেন।

এনসিপির অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এ হামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মাহমুদ বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন দাবি করেন, ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়; দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি