1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নাচোলে সমন্বিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নাচোলে সমন্বিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নাচোলে সমন্বিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে একটি সমন্বিত অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের খোকন, নাচোল পৌর জামায়াতের সেক্রেটারি ডা. রফিকুল ইসলাম, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. আমানুল্লাহ আল মাসুদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুর কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার নিয়মিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি জনগণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচির মাধ্যমে নাচোল উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি