1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশ সুপারের নের্তৃত্বে বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা, গাঁজা ও চোলাই মদ - Stbanglatv.com
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

পুলিশ সুপারের নের্তৃত্বে বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা, গাঁজা ও চোলাই মদ

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নেতৃত্বে সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন মামলার আসামি গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসেন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার-সহ থানার অন্যান্য কর্মকর্তারা। অভিযান চলাকালে সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন, সাধারণ ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে দুইজনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত একজনকে ২১ দিন এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি