
হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি :
জয়পুরহাটের কালাই থানার পুলিশ মে ২০২৬ মাসে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্ট অপরাধে মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।
তাদের বিরুদ্ধে ৮টি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় আসামিদের হেফাজত থেকে আলামত হিসেবে ২২৯ পিস ট্রাপেন্টাডল উদ্ধার করা হয়।
অপরদিকে, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবশিষ্ট ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কালাই থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply