
আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোঃ আবুল কাশেম (৮৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টা দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আবুল কাশেম চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফা পাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দোহাজারীগামী সিএনজি চালিত অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাওয়াদ জানান, হাসপাতালে আনার আগে আবুল কাশেম মৃত্যু বরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দোহাজারী হাইওয়ে থানায় একদল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2023
Leave a Reply