1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ডিমলার ইউএনও ইমরানুজ্জামান শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ডিমলার ইউএনও ইমরানুজ্জামান শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০ Time View

 

মোঃ মামুন নীলফামারী প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির মূল্যায়নে শিক্ষা উন্নয়নে সৃজনশীল উদ্যোগ, প্রশাসনিক দক্ষতা এবং বিদ্যালয়মুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।ডিমলা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন,শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, অভিভাবকদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে তিনি পালন করছেন অগ্রণী ভূমিকা।

 

বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তার উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম ও মাল্টিমিডিয়া শিক্ষাব্যবস্থা চালু, প্রত্যন্ত ও চরাঞ্চলের শিশুদের বিদ্যালয়মুখী করতে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও মা সমাবেশ আয়োজন, বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ।

এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা এবং শিক্ষকদের প্রযুক্তিনির্ভর পাঠদানে উৎসাহ প্রদান করে তিনি শিক্ষার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

 

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মো. ইমরানুজ্জামান বলেন, “প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। এই স্বীকৃতি আমাকে আরও দায়বদ্ধ ও অনুপ্রাণিত করবে। এ অর্জন উপজেলার শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”তিনি আরও বলেন, “আগামী দিনে প্রযুক্তিনির্ভর, আধুনিক ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আমরা আরও ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করবো।মো. ইমরানুজ্জামান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সমাজ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়; এটি ডিমলা উপজেলার শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি