1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন স্থলবন্দর চেয়ারম্যানঃ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন স্থলবন্দর চেয়ারম্যানঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

দীর্ঘদিন বন্ধ থাকা লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর লক্ষে সরেজমিন বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান।

 

আজ বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তিনি মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বন্দরের বিভিন্নস্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান বলেন, মোগলহাট একটি ঐতিহাসিক বন্দর। একসময় এ পথ দিয়ে মানুষের যাতায়াত ও ব্যাপক বাণিজ্য কার্যক্রম পরিচালিত হতো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বন্দরটি পুনরায় চালুর আগ্রহ প্রকাশ করেছেন এবং সরকারও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। তাই আজ আমি প্রাথমিকভাবে বন্দরটির অবস্থান, বিদ্যমান অবকাঠামো ও সম্ভাবনা পর্যালোচনা করতে এসেছি।

 

তিনি বলেন, পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। সরকারের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্তের পর বন্দরটি চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে স্থানীয় অংশীজন ও সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা করা হবে।

 

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে সীমান্তবর্তী এ অঞ্চলে শিল্প-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একে এম মমিনুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, একসময় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত মোগলহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি এবং যাত্রী চলাচল করতো। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকলেও পুনরায় বন্দরটি চালুর উদ্যোগকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি