
মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১,৩৩,৩৫০/-টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
০৩ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী, তাজপুর বিওপি, কাটলা এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮৮৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য- ১,৩৩,৩৫০/- (এক লক্ষ তেত্রিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা এ বিষয়ে
ফুলবাড়ী ২৯ বিজিবির লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান অধিনায়ক তিনি বলেন
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply