
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলার কাউরীখোলা (কামঠানা) এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আজিজুর রহমান (২৬) পালিয়ে যায়।
পরে পুলিশ তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ বোতল VAT 69, ১ বোতল RARE J&B এবং ২ বোতল ABSOLUT VODKA উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চার বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় এসআই (নিঃ) এফ এম হাসিবুর রহমান বাদী হয়ে পলাতক আজিজুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply