
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন ) বিকেলে আকস্মিক বজ্রপাতের ঘটনায় তারা নিহত হন। নিহতরা হলেন, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানী ঝড়িপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমান বাবুর ছেলে মোঃ মেরাজুল আলী (১৬) এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা কলোনি এলাকার মঙ্গল হুসাইনের ছেলে মনিরুল (৪০) । স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে পৃথক ঘটনায় কী পরিস্থিতিতে বজ্রপাতের শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ হতে সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply