1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের ছুটির শেষে সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ঈদের ছুটির শেষে সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি ও সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কার্যক্রম। বুধবার (৩ জুন) সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। বিষয়টি নিশ্চিত করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তিনি আরও জানান, ঈদের ছুটিকালীন সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন চেকপোস্ট ও সংশ্লিষ্ট বিভাগসমূহ খোলা রাখা হয়। ফলে এ সময় যাত্রী পারাপারে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ এবং বাংলাদেশি পণ্য রফতানির কার্যক্রমও স্বাভাবিক হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, ছুটি শেষে বন্দর সচল হওয়ায় দুই দেশের মধ্যকার বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল হবে। সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটির পর প্রথম দিন থেকেই বন্দরে পণ্য খালাস, কাস্টমস কার্যক্রম ও পরিবহন ব্যবস্থাপনায় ব্যস্ততা লক্ষ্য করা গেছে। এতে বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি