
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ জুন) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার অনিক দেওয়ান। দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার অনিক দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একরামুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান এবং ফয়সাল আজম অপু।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক মতপ্রকাশ দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর ও আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ বদিউজ্জামান রাজাবাবু, দৈনিক বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ভুট্টু, সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নাঈম খান, সিএন বাংলা সম্পাদক মেসবাউল, বার্তা২৪ ডটকমের জেলা প্রতিনিধি সিফাত রানা, ফেইস দ্যা পিপল-এর জেলা প্রতিনিধি জসিম, আজকের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার মিলন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মুসা মিয়া এবং দৈনিক বাংলা নব কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দৈনিক মতপ্রকাশ পরিবারের দীর্ঘ পথচলার সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply