1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশ সপ্তাহ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

পুলিশ সপ্তাহ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “পুলিশ সপ্তাহ-২০২৬, ঈদুল আজহা পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা”। কর্মব্যস্ততার মাঝে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো পুলিশ লাইন্স প্রাঙ্গণ। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম।

এছাড়াও জেলা পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন আয়োজন পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দ ভাগাভাগি এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা জানান, এমন আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি