
মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে মাদক ব্যবসা, গাঁজা সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শ্যামল চন্দ্র বর্মনকে ৫৬ নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা পূর্ব দানানগর গ্রামের ভবেন্দ্র নাথের পুত্র। মঙ্গলবার ২জুন উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব দানানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ সামিউর রহমান এই রায় প্রদান করেন।
কুখ্যাত মাদক ব্যবসায়ি শ্যামলকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। রাজারহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সামিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন,শ্যামল চন্দ্র বর্মন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯/১ (গ) লঙ্ঘন করে গাঁজা সেবন ও ব্যবহার করেছেন। এ অপরাধে আইনটির ধারা ৩৬ /১-এর সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬/৫ অনুযায়ী তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply