1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মোবারকপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

মোবারকপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ড. কেরামত আলী। তিনি তাঁর বক্তব্যে ঈদুল আজহার ত্যাগ, কুরবানি, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, “আমাদের জীবন ত্যাগ ও কুরবানির জীবন, ভোগ-বিলাসের জীবন নয়। আমি সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি শুধু জামায়াতের এমপি নই, আমি জনগণের ভোটে নির্বাচিত সকল মানুষের এমপি। তাই আমার কাছে দল-মত নির্বিশেষে সবাই সমান।” তিনি আরও বলেন, মানুষের কল্যাণ, ন্যায়বিচার এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা বলেন, ঈদের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি