
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
ঈদুল আজহার আগে টাঙ্গাইলে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা আল-মামুনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২ জুন) নিহতের বাড়িতে গিয়ে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, আল-মামুনের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। তবে এই কঠিন সময়ে তিনি ও তার দল পরিবারের পাশে থাকবে।
তিনি নিহত আল-মামুনের শিশু সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এছাড়া পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও প্রদান করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এমপির এই মানবিক উদ্যোগে নিহতের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved © 2023
Leave a Reply