1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গর্বিত পিতা আবু তাহেরকে অভিনন্দন জানালেন তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম  - Stbanglatv.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

গর্বিত পিতা আবু তাহেরকে অভিনন্দন জানালেন তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২০ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইলে জাওয়ার ইউনিয়ন ইছাপশর গ্রামের সাত হাফেজের পিতা আবু তাহেরকে অভিনন্দন জানালেন তাড়াইল থানা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম।

 

জানা যায় আবু তাহের ইছাপশর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন, এলাকায় এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও,দ্বীন,ধর্ম ও পবিত্র কুরআনের প্রতি তার অগাধ ভালোবাসা ও নিষ্ঠা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

জীবনের নানান প্রতিকূলতা পেরিয়ে তিনি শুধু নিজের পরিবারকেই আগলে রাখেনি বরং পিতৃহীন অবস্থায় ভাই – বোনদের পাশে থেকে মানুষ করে তুলেছেন। পাশাপাশি নিজের সাত ছেলে ও তিন কন্যা সন্তানকে কুরআনের হাফেজ ও আলেমা হিসেবে গড়ে তোলার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।

 

আবু তাহের এই অর্জন শুধু তার পরিবারের গৌরব নয় বরং সমগ্র মুসলিম সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

 

এলাকার মানুষ তাকে একজন সৎ সাহসী, পরহেজগার ও সমাজসেবক হিসেবে জানেন।

এছাড়াও তিনি দীর্ঘদিন যাবত এলাকায় প্রায় ১৫ থেকে ২০টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি,সেক্রেটারি মতোয়াল্লী হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

 

অন্যায়,অনাচার, মাদক ও জুয়ার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এলাকাবাসীর কাছে প্রশংসিত।

 

গ্রাম্য সালিশে সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তারনিরপেক্ষ ভূমিকা অতুলনীয়।

 

এ ছাড়াও দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের মাঝে তিনি দ্বীনর দাওয়াত পৌঁছে দিচ্ছেন।

 

গত সোমবার ১-৬-২০২৬ সময় রাত ৮ টায় তাড়াইল থানা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এর সাথে সেই স্বনামধন্য ব্যক্তি সাত হাফেজের জনক আবু তাহের সৌজন্য সাক্ষাৎ করেন ।

 

এসময় তাড়াইল থানা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম আবেগ আপ্লুত কন্ঠে বলেন- সাত হাফেজের সন্তানের জনক আবু তাহের দ্বীনের আলো ছড়ানো এক অনন্য দৃষ্টান্ত।

তিনি শুধু নিজেই একা গর্বিত নয়,তিনি সকল মুসলিম উম্মার জন্য গর্বিত পিতা,

দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য সাত হাফেজের পিতাকে আমি অভিনন্দন জানাই

পাশাপাশি তার দীর্ঘায়ূ কামনা করি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি