1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ইভটিজিং, নারী হেনস্তা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি ড. কেরামত আলী - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে ইভটিজিং, নারী হেনস্তা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি ড. কেরামত আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ইভটিজিং, নারী হেনস্তা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এসব বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে তিনি শিবগঞ্জ থানায় গিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মতবিনিময়কালে সংসদ সদস্য প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, ইভটিজিং, নারী হেনস্তা ও সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আমাদের শিবগঞ্জে যেন কোনো মেয়ে, মা কিংবা বোন অনিরাপদ বোধ না করে। নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। শিবগঞ্জে এসব কোনোভাবেই বরদাশত করা হবে না।” তিনি মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট সকল অপরাধ কঠোরভাবে দমনের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিবগঞ্জকে মাদকমুক্ত করতে হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। ড. কেরামত আলী আরও বলেন, অপরাধ দমনে দল-মত নির্বিশেষে সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “সে যে দলেরই হোক, যদি আমার দলের কেউও এসব অপরাধের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধেও সমানভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।” এ সময় শিবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। সংসদ সদস্য আরও বলেন, কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে প্রশাসনের কোনো ব্যক্তি জড়িত থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা ছাড় দেওয়া যাবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও অপরাধমুক্ত শিবগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি