1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদের ছুটিতেও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় ছিলেন পুলিশ সদস্যরা: এসপি গৌতম কুমার বিশ্বাস - Stbanglatv.com
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ঈদের ছুটিতেও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় ছিলেন পুলিশ সদস্যরা: এসপি গৌতম কুমার বিশ্বাস

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহার ছুটিতে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, ঠিক তখনই জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয় ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা।

ঈদের আগে ও পরে মহাসড়ক, বাস টার্মিনাল, বাজারসহ জনসমাগমপূর্ণ এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়। পাশাপাশি চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে দিন-রাত নিরলসভাবে কাজ করেন পুলিশ সদস্যরা। জেলার বিভিন্ন প্রবেশ ও বাহিরমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারিও অব্যাহত রাখা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “ঈদের ছুটিকালীন সময়ে জনগণের জানমাল রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম ও টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন।” তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। ঈদের ছুটিতেও সেই দায়িত্ব পালনে জেলা পুলিশের সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উৎসবের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের সুযোগ সীমিত হলেও দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য দেখাননি পুলিশ সদস্যরা। তাদের এই ত্যাগ ও দায়িত্বশীলতার ফলে ঈদের ছুটিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।

জননিরাপত্তা রক্ষায় ঈদের ছুটিতেও পুলিশ প্রশাসনের নিরলস ভূমিকার প্রশংসা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মনে করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের এই দায়িত্বনিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি