1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন ও রোগীদের সঙ্গে মতবিনিময় - Stbanglatv.com
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন ও রোগীদের সঙ্গে মতবিনিময়

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। সোমবার (১ জুন) সকাল ১০টায় তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপপরিচালক কেন্দ্রটির সার্বিক কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থাপনা ঘুরে দেখেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। ঈদ-পরবর্তী সময়ে উপপরিচালকের উপস্থিতি ও খোঁজখবর নেওয়ায় রোগীরা সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। রোগীদের উদ্দেশে চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকাসক্তি একটি নিরাময়যোগ্য সমস্যা। পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব।” তিনি মাদকমুক্ত, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রোগীদের উৎসাহিত করেন।

এছাড়া তিনি সমাজের সকল স্তরের মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরিদর্শন ও মতবিনিময়কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সহ উপপরিদর্শক অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি