
মনির খান, নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ বীর রেজিমেন্ট সাপোর্ট ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মহিউদ্দিন চপল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে উগান্ডায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উগান্ডার লেভেল-৩ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি জাতিসংঘ মিশনের ব্যানব্যাট-৯-এ কর্মরত ছিলেন।
চিকিৎসা সূত্রে জানা গেছে, তিনি Metastatic carcinoma of probable abdominal origin নামক জটিল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এটি ক্যান্সারের এমন একটি উন্নত পর্যায়, যেখানে পেটের কোনো অঙ্গে সৃষ্ট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
১৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের বি কোম্পানির সাবেক সার্জেন্ট মেজর মনির খান জানান, রংপুর সেনানিবাসে কর্মরত অবস্থায় মহিউদ্দিন চপল অত্যন্ত দায়িত্বশীল, পরিশ্রমী ও কর্তব্যপরায়ণ সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। সহকর্মীদের সঙ্গে তার আন্তরিক আচরণ তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।
তার মৃত্যুতে ১৫ বীর রেজিমেন্ট ও জাতিসংঘ মিশনে কর্মরত সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন সহকর্মী ও স্বজনরা।
© All rights reserved © 2023
Leave a Reply