1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন  - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন 

আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২ Time View

 

মোহাম্মদ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:

 

যেখানে স্মৃতি, সেখানেই আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা কেন্দ্রের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পুনর্মিলন সম্মেলন-২০২৬ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

 

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে প্রতিষ্ঠান প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।

 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হারুনুর রশিদ। সঞ্চালনায় ছিলেন মাওলানা শহিদুল ইসলাম ও ফারুক আহমেদ তুহিন।

 

প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য প্রদান করেন মাওলানা দেওয়ার হোসেন সাকি,মাওলানা হারুন বাঁশখালী,সাংবাদিক মুহাম্মদ আলী, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা নুরুল কবির প্রমুখ।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমদীন ও সমাজসেবক মাওলানা আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন হেলালী, মাওলানা আব্দুল্লাহ জাদিদ,মাওলানা আব্দুল্লাহ কদীম,হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাস্টার মো.জসিম উদ্দিন ইসলামী শিক্ষা কেন্দ্রের বর্তমান পরিচালক মাওলানা ফরিদ আহমদ (ঈদগাহ হুজুর)।

 

বক্তারা প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি মাওলানা আব্দুল মালেক বলেন, ইসলামী শিক্ষা কেন্দ্র কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং অসংখ্য আলেম, শিক্ষাবিদ ও সমাজনেতা তৈরির অন্যতম ভিত্তি। প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ সহযোগিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

অন্যান্য বক্তারা আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয়, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, গ্রন্থাগার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু, অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পুনর্মিলনের স্মৃতিচারণ পর্বে দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা শিক্ষাজীবনের নানা স্মৃতি, সংগ্রাম, শিক্ষকদের অবদান এবং প্রতিষ্ঠান থেকে অর্জিত মূল্যবোধের কথা তুলে ধরেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রাক্তন ছাত্রদের মধ্যে যোগাযোগ জোরদারের লক্ষ্যে ৩৫ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মাওলানা দেলোয়ার হুসাইন সাকি, সহ-সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিক আহমদ এবং যুগ্ম সম্পাদক মাওলানা জমির উদ্দিন।

 

পরে মাওলানা মোস্তাক আহমদ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দেশ, জাতি, প্রতিষ্ঠান ও প্রাক্তন ছাত্রদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে পুনর্মিলন সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ইসলামী শিক্ষা কেন্দ্রকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি