1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - Stbanglatv.com
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। শনিবার (৩০ মে ) চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাঃ হায়াত উদ-দৌলা, জেলা বিএনপির সদস্য মোঃ সারোয়ার জাহান সহ এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের এক অবিস্মরণীয় প্রতীক। দেশের এক সংকটময় মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বেগবান করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন, উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তিনি বিশ্বাস করতেন জনগণের ক্ষমতায়ন, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির নতুন পথে যাত্রা শুরু করে। কৃষি, শিল্প, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপ আজও জাতির কাছে স্মরণীয় হয়ে আছে। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, আজকের এই দিনে আমরা শুধু তাঁকে স্মরণ করতেই একত্রিত হইনি, বরং তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা গ্রহণ করতেও সমবেত হয়েছি। দেশ ও জনগণের কল্যাণে কাজ করা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হবে তাঁর প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি