1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গাজীপুরে সংরক্ষিত আসনে  কারানির্যাতিত  নেত্রী রোকেয়া জাবেদ মায়া মনোনয়ন প্রত্যাশী - Stbanglatv.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

গাজীপুরে সংরক্ষিত আসনে  কারানির্যাতিত  নেত্রী রোকেয়া জাবেদ মায়া মনোনয়ন প্রত্যাশী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View

 

মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ

গণ অধিকারের ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি তৃনমূলে থেকে উঠে আসা  কারানির্যাতিত সংগ্রামী নারী নেত্রী রোকেয়া জাবেদ মায়া সংরক্ষিত আসনে গাজীপুর থেকে বিএনপি শরিক দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশী।

 

 

কালিয়াকৈরের মেধাবী, শিক্ষিত ও রাজনীতি  থেকে বেড়ে উঠা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আদায়ের প্রতিক ও কারানির্যাতিত নেত্রী রোকেয়া জাবেদ মায়া বিএনপি সরকারের শরিক দল  গণ অধিকারের পক্ষ থেকে গাজীপুর সংরক্ষিত আসনের জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার  বাসিন্দা। তিনি  আড়ই গঞ্জ আজিম  উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, রাজাবাড়ী (মির্জাপুর) কলেজ থেকে এইচ.এস.সি, টাঙ্গাইল করটিয়া সা’দত কলেজ থেকে স্নাতক ও স্নতোকত্তর কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন।

 

 

সংগ্রামী নারী নেত্রী রোকেয়া জাবেদ মায়া ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে  ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে যাত্রা শুরু। এর আগে সামাজিক সংগঠনের মাধ্যমে নারী অধিকারের বিষয়ে সোচ্ছার ছিলেন। তৃনমূল থেকে উঠে আসা প্রথমে  ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক, পরে সাংগঠনিক সম্পাদক বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি। ২৪ জুলাই যোদ্ধা বিপ্লবী নেত্রী রোকেয়া জাবেদ মায়া সামাজিক ভাবে সাধারণ মানুষের জন্য কাজ করার অনেক আগ্রহ রয়েছে। তিনি মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদের সময় দরিদ্র পথশিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ ও বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার যথেষ্ট সুনাম রয়েছে।

 

 

 

 

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি রোকেয়া জাবেদ মায়া বলেন, নারীর সম্মান, নারীর অধিকার ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে আমি কাজ করছি। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নারীদের যোগ্যতার ভিত্তিতে সুসম বন্টন করা হলেই নারী শক্তি সফলকাম হবে। রাজপথে বুলেটের ভয় উপেক্ষা করে মিছিলে যেমন নারীদেরকে সম্মুখ সারিতে রেখে আন্দোলনের গতি বৃদ্ধি করা হয় তেমনি দেশ গঠনে জাতীয় সংসদে যোগ্য নারীদের স্থান দিলে দেশের উন্নয়নে গতিশীলতা আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি