1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-১ আসনে রিকসা প্রতীককে চূড়ান্ত সমর্থন দিলো জামায়াত - Stbanglatv.com
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-১ আসনে রিকসা প্রতীককে চূড়ান্ত সমর্থন দিলো জামায়াত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

 

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১দলীয় জোটের শরীক দল বাংলাদেশ খেলাফতে মজলিশের মনোনীত প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে রিকশা প্রতীকে চূড়ান্ত সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

সম্মেলনে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী জানান, ১১ দলীয় জোটের শরীক দল খেলাফত মজলিসের মনোনীত দেওয়ার ঘড়ি প্রতীকের প্রার্থী দলটির নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেলায়াতুল্লাহ হাদীকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে বলা হয়। এবং ১১দলীয় সিন্ধান্তে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়াকে এই আসন ছেড়ে দিতে বলা হয়। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক কিশোরগঞ্জে নির্বাচনী সমাবেশে যুক্ত হয়ে কিশোরগঞ্জ-১ আসনে একক প্রার্থী হিসেবে মুফতি হেদায়েতুল হাদীকে ঘোষণা করে যায়।

 

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের চূড়ান্ত পার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে মুফতি হেদায়েতুল হাদীকে রিকশা প্রতীকে সমর্থন ও প্রচারণা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলার খালেদ হাসান জুম্মন বলেন, ১১ দলীয় জোটের শরীক দলের জন্য আমরা এই আসনটি ছেড়ে দিলেও দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনার না থাকায় এই আসনে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের দুইজন প্রার্থী থাকায় কারণে কাউকে সমর্থন বা প্রচারণা করতে পারছিলা না।

 

বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা একক প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকে প্রার্থী মুফতি হেদায়েতুল হাদীকে সমর্থন দিতে বলা হলো।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী আমীর

মাওলানা ক্বারী নজরুল ইসলাম,বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান,

 

কিশোরগঞ্জ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেজাউল হাসনাত নাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, সহ সাংগঠনিক ফয়সাল প্রিন্সসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি