1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে দোকানে দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় সেনপাড়া গ্রামের বাপ্পি ও উলুখোলার কেরামত মিয়া প্রত্যেককে ১ হাজার টাকা, উলুখোলার অর্জুনকে ২ হাজার টাকা ও রায়েরদিয়ার রাফিউল ইসলামকে ৪ হাজার টাকা মোট ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি