1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভুট্টা ক্ষেতে মিলল নারীর মাথাবিহীন লাশঃ - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ভুট্টা ক্ষেতে মিলল নারীর মাথাবিহীন লাশঃ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

এলাকাবাসী জানান, স্থানীয় এক কৃষক বাড়ির পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় ভুট্টা ক্ষেতের আইলে পড়ে থাকতে দেখেন মাথাবিহীন এক নারীর লাশ। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে থানা পুলিশের সঙ্গে ডিবি ও সিআইডি মাঠে কাজ করছে। লাশের মাথা খোঁজা হচ্ছে, মাথা পাওয়া গেলেই লাশের পরিচয় জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি