1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে ডাকাতের হামলায় একজন নিহত - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

নাসিরনগরে ডাকাতের হামলায় একজন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

 

 

উপজেলা প্রতিনিধি নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ডাকাতের হামলায় রওশন মিয়া(৩৭) নামে একজন নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার রাত ১ ঘটিকার সময় উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন মিয়ার মৃত্যু হয়।নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরের ছেলে।নিহত রওশন আলী সাত সন্তানের জনক।

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃখায়রুল আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের উড়িয়াইল নামক স্থানে রওশন আলীর বাড়িতে ১০/১২জনের একটি ডাকাত দল ডাকাতির জন্য আক্রমণ করে। ডাকাত দল রওশন আলীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যদের আর্ত চিৎকার শুরু করলে ডাকাতরা রওশন আলির পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ফেলে।

এ সময় ডাকাতদল তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।হামলায় রওশন আলী ও তার স্ত্রী আছমা বেগম গুরুতর আহত হন।

 

এ সময়ে রওশন আলীর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা রওশন মিয়াকে উদ্ধার করে রাতেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে দুপুরে তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রওশন আলির মৃত্যু হয়।

 

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ খায়রুল আলম জানান, রওশন আলী নামে একজন নিহত হয়েছে।তার পরিবারের সাথে কথা বলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি