1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে অবৈধ ভাবে গ্যাস ক্রসফিলিং কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

চন্দনাইশে অবৈধ ভাবে গ্যাস ক্রসফিলিং কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View

 

আবিদুর রহমান বাবুল চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ভাবে গ্যাস ক্রসফিলিং কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। সোমবার সন্ধা ৭টা সময় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জানা যায় ঘটনার দিন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা গোপন সংবাদে জানতে পারেন হাশিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় একটি অবৈধ ক্রস ফিলিং কারখানায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালী গ্যাস ব্যবসায়ী অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ক্রস ফিলিং এর কাজ করে আসছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেখতে পান লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পান। এই ক্রস ফিলিং এর গ্যাসের বোতলে অন্যান্য নামী দামী কোম্পানির স্টিকার লাগিয়ে উপজেলার গ্যাস ব্যবসায়ীদের নিকট এগুলো সরবারাহ করে থাকেন। ঘটনাস্থলে অভিযানে খবর পেয়ে কারখানার দু®ৃ‹তিকারীর দল পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার জন্য নিয়ে আসা ৬৭০টি খালি বোতল জব্দ ও মালামালসহ কারখানা সীলগালা করে দেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি