1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঘটনায় জড়িত সহকারী শিক্ষকের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান ॥ - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ঘটনায় জড়িত সহকারী শিক্ষকের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান ॥

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পেটুয়া বাহিনীর হামলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরিফ মিয়া ও ছাত্রদল কর্মী মেহেদী হাসান আহত হন। শনিবার (৮ ফেব্রুয়ারি/২৫) রাত সাড়ে ৯টায় উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম তালুকদারের বিচার ও ছাত্রলীগের পেটুয়া বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধকরণ ও সহিংসতায় জড়িতদের বিচারের দাবিতে এ বিদ্যালয়ের অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা রোববার (৯ ফেব্রুয়ারি/২৫) উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও এম সাজ্জাদুল হাসান। তিনি বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনিকভাবেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদল ৪নং মাওহা ইউনিয়ন শাখার সভাপতি মো. শরিফ মিয়া জানান, শনিবার রাতে সাড়ে ৯টার দিকে আমি ও ছাত্রদলী কর্মী মো. শরিফ মিয়া ভূটিয়ারকোনা হাসপাতালের সামনে যেতেই ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলাম তালুকদারের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পেটুয়াবাহিনীর ১০/১২জন অতর্কিতভাবে হামলা চালায়। হামলা আমরা দু’জন আহত হই। শরিফকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং আমি স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছি। মাওহা মিনিবার ফুটবল টুর্নামেন্টের একটি বিরোধকে কেন্দ্র করে এ হামলা করেছে।

এ প্রসঙ্গে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলাম তালুকদার জানান, ঘটনার সময় পাশের একটি দোকানে আমি ছিলাম। মারামারি হচ্ছে দেখে সেখানে গিয়েছি। হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত (রোববার, সন্ধ্যা ৬টা) কোনো অভিযোগ পাওয়া যায়নি। এরপরেও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেয়া হয়েছে।

শরিফ উপজেলার মাওহা ইউনিয়নের মাওহা লক্ষীনগর গ্রামের মৃত বাচ্চু মিয়ার পুত্র। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যয়নরত। মেহেদী হাসান একই ইউনিয়নের মাওহা বড়ইকান্দা গ্রামের আব্দুল হেকিমের পুত্র। তিনি গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত। হামলায় জড়িত শিক্ষকের বিচার ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পেটুয়া বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধকরণ ও সহিংসতায় জড়িতদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদানে অংশ নেন কিল্লাতাজপুর গ্রামের মো. তৌহিদুল আলম খান, ভূটিয়ারকোনার আনিসুজ্জামান খান সোহেল, মো. মানিক মিয়া, মো. আলী জাহান, মো. রোকন মিয়া, মো. শাহ আলম, মো. মিলন মিয়া, মো. তৌহিদুল ইসলাম, মো. জামাল মিয়া, মো. মোস্তাকিম, মো. আলমগীর হোসেন, মো. মেহেদী হাসান, মো. সোহান মিয়া, ধারাকান্দি গ্রামের মো. এনামুল হক, মো. মনির উদ্দিন, বীরআহাম্মদপুরের মো. হায়দার রশিদ, মো. আমিনুল ইসলাম, মাওহার মো. মাজহারুল ইসলাম, লক্ষীনগরের মো. শরিফ মিয়া, মাওহার মো. শফিউল্লাহ সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি