1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে- টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে- টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের রক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২য় সংশোধিত) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

২৯ জানুয়ারি (বু ধবার) সকালে মধুপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত স্থানীয় পর্যায়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে চলমান প্রকল্পটির এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এসএ কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিষয়ে কর্মশালায় আলোচনা করেন, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব বিপুল চন্দ্র বিশ্বাস।

প্রকল্প পরিচালক জানান, এ প্রকল্পটি গত ২০১৯ সালে শুরু হয়েছিল। যা এখনো চলমান। বর্তামনে মাটি পুড়িয়ে ইট তৈরিকরণ এটি নিরুৎসাহিত করতে এ প্রকল্প হয়তো ভবিষ্যতে থাকবেনা। তাই আগামীতে আমাদের প্রকল্প হবে অন্য ভাবে। এ প্রকল্পে যে ঠিকাদার কাজ করবেন তারা অবশ্যই সততার সাথে কাজ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা সহকারী কিমশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদীন, এসএ কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক আবু তাহের খন্দকার, বিভিন্ন সরকারি কর্মকর্তা,ঠিকাদার, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী, সুধীজন প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি