1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

গৌরীপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১১১ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় তরুণ সমাজসেবক সার্জেন্ট মাহামুদুল হাসান সিদ্দিকী মাসুদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশন চত্বরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বলেন- মানুষ মানুষের জন্য। বিত্তশালী মানুষেরা যদি এভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, ফারুক আহাম্মদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রাসেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, স্থানীয় মোঃ মোস্তফা হোসেন, মোঃ নুরুল্লাহ, আঃ ছোবহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি