1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধুপুর গড়ে ইকো পার্ক বিরোধী আন্দোলনের নেতা নিহত পীরেন স্নালের ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত - Stbanglatv.com
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

মধুপুর গড়ে ইকো পার্ক বিরোধী আন্দোলনের নেতা নিহত পীরেন স্নালের ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

 

লিয়াকত হোসেন জনী, মধুপুর( টাঙ্গাইল):

সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও নানা আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মধুপুর গড়ে ২০০৪ সালে ৩ জানুয়ারি ইকো পার্ক বিরোধী আন্দোলনের নেতা নিহত পীরেন স্নালের ২১ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।

৩ জানুয়ারি শুক্রবার সকালে পীরেনের নিজ গ্রাম জয়নাগাছা গ্রামে আলোচনা সভা, ফুটবল টুর্নামেন্ট ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, গারো স্টুডেন্ট সংগঠন, আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সার্বিক সহযোগিতায় আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন আজিয়া কেন্দ্রীয় কমিটি পীরেনের ২১ তম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

পাহাড়িয়া গারো অধ্যুষিত জয়নাগাছা গ্রামে মিশনারী স্কুল মাঠে আলোচনা সভা ও পীরেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয় । ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন আজিয়া কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের মত এবারও পীরেনের স্মৃতি স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে। লাল মাটির শোলাকুড়ি ইউনিয়নের জয়নাগাছা মিশনারী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাধুপাড়া ও মমিনপুর দল অংশ গ্রহণ করে। খেলার উদ্বোধন করেন আজিয়ার সাবেক আহবায়ক মিঠুক হাগিদক।

এর আগে আলোচনা সভায় আজিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি মি. শ্যামল মানখিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিয়ার সাবেক আহবায়ক মিঠুন হাগিদক, প্রয়াত চলেশ রিছিলের স্থী সন্ধ্যা সিমসাং,অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মি.ফিলিপ কুবি, শোলাকুড়ির তুহিন নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ইদিলপুর শাখার সভাপতি উৎপল রেমা,আজিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব সত্যজিত নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান , সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,গারো স্টুডেন্টস্ এসোসিয়েশন মধুপুর শাখার সাধারণ সম্পাদক হিমালয় চিরান,বাগাছাসের মধুপুর শাখার সভাপতি বিপ্লব রেমা,বাগাছাস মধুপুর শাখার সাবেক সভাপতি বিজয় হাজং,আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি জুয়েল চাম্বুগং প্রমুখ।

 

এ দিন সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আজিয়া,ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও এলাকাবাসী পিরেনের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি