1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে বর্ণিল আয়োজনে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের রজতজয়ন্তী উদযাপন - Stbanglatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

গৌরীপুরে বর্ণিল আয়োজনে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের রজতজয়ন্তী উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুরে তিনদিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর/২০২৪) চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের বর্ণিল আয়োজনে শেষ হলো রজতজয়ন্তী উৎসব। এ উপলক্ষ্যে ডৌহাখলার সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রজতজন্তী ক্যাম্প, শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট পদক, কাবিংয়ে প্রাথমিক শিক্ষা পদক, সমাজ উন্নয়ন সম্মাননা, ন্যাশনাল উন্নয়ন অ্যাওয়ার্ড, মেডেল অব মেরিট, বার টু দি মেডেল অব মেরিট, লং সার্ভিস ডেকোরেশন, শ্রেষ্ঠ রোভার- স্কাউটদের সংবর্ধিত করা হয়। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব। ২৫ ডিসেম্বর এ উৎসব শুরু হয়।

সমাপনি দিনে সভাপতিত্ব করেন মুক্ত স্কাউট গ্রুপের সহসভাপতি সুনীল চন্দ্র ভৌমিক। সঞ্চালনা করেন সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী ও উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা বরুন চন্দ্র দাস, ক্যাম্প চীফ বিদ্যুৎ কুমার নন্দী, এসএস একাডেমির ইউনিট লিডার কামরুজ্জামান স্বপন, উপজেলা কাব স্কাউট লিডার মো. রাজিব আহম্মেদ, আরএসএল ইসরাত জাহান, অভিভাবক মাহমুদা আক্তার লিপি, মাহমুদুল হাসান সুজন প্রমুখ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মহাতাঁবু জলসার উদ্বোধন করেন প্রধান অতিথি যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর বিএমএসএফের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সাংবাদিক শামীম আনোয়ার।

বুধবার (২৫ ডিসেম্বর/২৪) উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্কাউটস্ সভাপতি ইউএনও এম সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন চন্দপাড়া মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা ও সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী। সভাপতিত্ব করেন চন্দপাড়া মুক্ত স্কাউটগ্রুপের সভাপতি প্রফেসর শাহ মো. জিয়াউল হক। সঞ্চালনা করেন সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী ও উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর মো. লুৎফর রহমান, আনন্দ মোহন কলেজ রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর এ কে এম সামসুজ্জামান, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা স্কাউটস সম্পাদক মো. ছাইফুল ইসলাম, আরএসএল নিয়া আফরোজ নদী। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী স্কাউটস্ এ কে মানিক, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের আর এস এল জন্মজয় কুমার দাস প্রমুখ।

উপজেলার চন্দপাড়ায় জাফর আলী মেম্বারের বাড়িতে ১১জন স্কাউট নিয়ে এ সংগঠনটি ১৯৯৯সনের ১ অক্টোর যাত্রা শুরু করে। সংগঠনের সদস্যদের মধ্যে কাবদের সর্বোচ্চ পুরস্কার শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে ৫৫জন, স্কাউটের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে ১২জন, ইউনিট লিডারদের মধ্যে হতে ন্যাশনাল সার্টিফিকেট-১৩ জন , মেডেল অব মেরিট-৯ জন, বার টু দ্যা মেডেল অব মেরিট-৫ জন, লং সার্ভিস ডেকোরেশন-৪ জন, সি এন সি’স অ্যাওয়ার্ড-২ জন অর্জন করেছে। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে ১১ জন। এ সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ কুমার নন্দী ২০০৬ সনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ স্কাউট ইউনিট লিডার নির্বাচিত হন। চন্দপাড়া মুক্ত স্কাউটের ১৮ জন লিডার অর্জন করেন উড ব্যাজ। বর্তমানে এ দলে সিংজানী ও তাতঁকুড়াতে ১৪৪ জন কাব, সিংজানী ও গৌরীপুরে ৬৪ জন স্কাউট, ৪৮ জন রোভার স্কাউট ও বিভিন্ন শাখায় সক্রিয় ১৪ জন ইউনিট লিডার রয়েছে। এ দল হতে ১ জন কাব স্কাউট সরকারি খরচে ভারত ভ্রমণ করেন।

এছাড়াও উদ্বোধনী দিনে দীক্ষানুষ্ঠান, শাপলা পি এস সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড রি-ইউনিয়ন, আনন্দ শোভাযাত্রা, চন্দপাড়া গ্রাম পরিদর্শন, সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালনা, বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতা, খেলাধুলা, তাবুঁজলসা, দ্বিতীয় দিনে ছিলো বিপি পিটি, এরোবিক্স, পরিদর্শন, পতাকা উত্তোলন, কাব স্কাউট অভিযান, হাইকিং, নৌকাভ্রমণ, বোটানিক্যাল গার্ডেন ভিজিট, বন্ধুত্ব তৈরী ও মহা তাঁবুজলসা, সমাপনি দিনে বিপি পিটি, এরোবিক্স, পরিদর্শন, পতাকা উত্তোলন, সমাপনী অনুষ্ঠান, সার্টিফিকেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি