1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে আবুল বাসার বাদল রচিত ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় শহরের কাঁঠালবাগিচা (গাবতলা মোড়) এলাকায় চেতনা সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেতনা সংস্থার নির্বাহী পরিচালক এবং সাপ্তাহিক সীমান্তের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাফরুল উল আলম। সভাপতির বক্তব্যে মোঃ জাফরুল উল আলম বলেন, বই মানুষের জ্ঞান, চিন্তা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম। একটি গ্রন্থের প্রকাশনা শুধু লেখকের সৃষ্টিকর্ম পাঠকের হাতে পৌঁছে দেওয়ার আয়োজন নয়, বরং সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।পাশাপাশি অনুষ্ঠানে পাঠক, সাহিত্যপ্রেমী, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। গ্রন্থের রচয়িতা আবুল বাসার বাদল স্বাগত বক্তব্যে বলেন, ‘অর্বাচীনের খেরোখাতা’ তাঁর চিন্তা, অভিজ্ঞতা, উপলব্ধি ও লেখনীর সম্মিলিত প্রকাশ। গ্রন্থটি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রকাশনা উৎসব সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ তাঁর বক্তব্যে বলেন, বই প্রকাশের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন লেখকদের উৎসাহিত করার পাশাপাশি বই পড়ার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে এ ধরনের প্রকাশনা উৎসব নিয়মিত আয়োজন করা প্রয়োজন। তিনি ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের প্রকাশনা উৎসব সফল ও প্রাণবন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৬ নভেম্বর স্কাউট ভবনের দ্বিতীয় তলায় প্রকাশনা উৎসব আয়োজন-সংক্রান্ত কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৮ নভেম্বর বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে ‘অর্বাচীনের খেরোখাতা’ গ্রন্থের মূল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন রফিক হাসান বাবলু, মোঃ আশরাফুল আম্বিয়া সাগরসহ স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি