1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে ভুয়া রায় ও ডিক্রির কপি দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা, ৭ দিনের কারাদণ্ড - Stbanglatv.com
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিবগঞ্জে ভুয়া রায় ও ডিক্রির কপি দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা, ৭ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে আদালতের ভুয়া রায় ও ডিক্রির কপি দাখিল করে জমির রেকর্ড সংশোধনের আবেদন করার অভিযোগে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে বিভিন্ন মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আখতার উদ্দিনের ছেলে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, একটি বিবিধ মামলার শুনানিতে বাদীপক্ষ আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতে দেওয়ানি কার্যবিধির ১৪৩ ধারামতে জমির রেকর্ড সংশোধনের আবেদন করেন। এ সময় দাখিল করা রায় ও ডিক্রির ফটোকপি পর্যালোচনা করতে গিয়ে সেগুলো সন্দেহজনক মনে হয়। বিশেষ করে বিচারকের স্বাক্ষর নকল বলে সন্দেহ হলে আবেদনকারী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে তিনি দাখিল করা রায় ও ডিক্রির কপি সঠিক নয় বলে স্বীকার করেন।
এদিকে, মামলার বিবাদীপক্ষ প্রকৃত আদালতের রায়ের কপি দাখিল করলে দেখা যায়, আদালত বাদীর আবেদন ডিসচার্জ করেছিলেন। অথচ বাদীপক্ষ নিজেদের তৈরি একতরফা রায়ের কপি দাখিল করে জমির রেকর্ড সংশোধনের আবেদন করেন।
পরে শুনানিকালে দোষ স্বীকার করায় শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার বিধান অনুযায়ী রফিকুল ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা বলেন, ভূমি অফিসে কোনো ধরনের জাল বা নকল কাগজপত্র দাখিল করে নামজারি কিংবা বিবিধ মামলার মাধ্যমে রেকর্ড সংশোধনের চেষ্টা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সঠিক ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি