1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সচেতনতামূলক অভিযান - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সচেতনতামূলক অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস এবং মশার প্রজননস্থল নির্মূল করতে বাড়ি বাড়ি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট গ্রুপের সদস্য, স্কাউট দল ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন। তাঁরা চারটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালান। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি পরীক্ষা করে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করা হয়। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কার্যক্রম সফল করতে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পৌরসভা কাজ করছে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট, স্কাউট দল ও রেড ক্রিসেন্টের সদস্যরা সহযোগিতায় এগিয়ে আসায় আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আরও বলেন, মানবসেবার মাধ্যমে মানুষের পাশে থাকা এবং একটি সুস্থ, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। পৌরসভা কর্তৃপক্ষ ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি