1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরইয়ে সবুজায়নের প্রত্যয়।  জনসাধারণের মাঝে ফলজ গাছের চারা বিতরণ।  - Stbanglatv.com
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সরইয়ে সবুজায়নের প্রত্যয়।  জনসাধারণের মাঝে ফলজ গাছের চারা বিতরণ। 

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্বকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়। সরই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম।

কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের মধ্যে আম, কালোজাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাশেদুল হক রাসেদ বলেন, বৃক্ষ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের খাদ্য ও অর্থনৈতিক চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ রোপণ করেই দায়িত্ব শেষ নয়; সেটিকে বড় করে তোলার দায়িত্বও সংশ্লিষ্ট সকলের।

বিশেষ অতিথি ফরিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে অধিক পরিমাণে ফলজ ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে সরই ইউনিয়নকে একটি সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি