1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত - Stbanglatv.com
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশে অন্যতম বৃহৎ কৃষিজাত ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপ এবং নবাবগঞ্জ সরকারি কলেজের ক্যারিয়ার বিষয়ক সংগঠন এনজিসি ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে “ক্যারিয়ার টক ও জব ফেয়ার-২০২৬” শীর্ষক এ আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানাগুলোতে আকর্ষণীয় বেতন কাঠামোয় ৬টি পদে একাধিক জনবল নিয়োগের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মু. সেরাজ উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মু. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, প্রাণ গ্রুপের ম্যানেজার মোঃ মেহেদী হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ নিয়ামত আলী এবং ক্যারিয়ার ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামসহ অনেকে। প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, এ ধরনের উদ্যোগ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। এ লক্ষ্যে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সরাসরি আবেদন ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি