1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দল এর সিনিয়র যুগ্ন আহবায়ক এর পদত্যাগ - Stbanglatv.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দল এর সিনিয়র যুগ্ন আহবায়ক এর পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

 

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফরিদ আহমেদ শ্যামল পদত্যাগ করেছেন।

 

এবং মৎস্যজীবী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ওসমান গনি কুসুমের বিরুদ্ধে আওয়ামীলীগের সাথে আতাতের অভিযোগ তুলেছেন।

 

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন- ওসমান গনি কুসুম বিগত আওয়ামী দুঃশাসনের আমলে আওয়ামী৷ ধূসরদের সাথে আতাত করে রাজনীতি করেছে।

 

এমন কি প্রকাশ্যে জনসভায় উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিরূপ মন্তব্য করার পরেও তিনি তাহার সাথে লিয়াজু করে রাজনীতি করেছে। উপজেলা যুবলীগের সভাপতির সাথে লিয়াজু থাকার কারণে তিনি বিগত সময় কোন মামলার আসামি এমনকি গ্রেফতার হয়নি বরং আমরা বিগত ২৮ অক্টোবর পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রামে সরব উপস্থিতিতে রাজপথে ছিলাম। অথচ তিনি সেই সময় যুবলীগ সভাপতি কে ফুল দিয়ে উনি স্থানীয় সরকার নির্বাচন ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে। সেই ছবি বর্তমানে ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা আমি জাতীয়তাবাদের একনিষ্ঠ কর্মী হিসেবে জেলা মৎস্যজীবীদলের আহবায়কের এহেন কর্মকান্ডের জন্য অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত হওয়ায় কেন্দ্রীয় মৎস্যজীবী দলের তদন্ত কমিটি গঠন করিয়া সঠিক তদন্তের মাধ্যমে তাহার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই।

 

অতএব, নেতৃবৃন্দের সদয় দৃষ্টি কামনা করছি এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি